ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে ৬ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দে ৬ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুভ উদ্ভোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা মহাশ্মশান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্বর্গীয় রতন সরকারের সহধর্মিণী অনিমা রাণী সরকার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাশ্মশানের জমিদাতা স্বর্গীয় রতন সরকারের পুত্র রনজিৎ সরকার (টিটু)। মহাশশ্মান কমিটি সাধারণ সম্পাদক কোমল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ বিশ্বাস, রমা রাণী ঘোষ, রীনা সরকার, হারান ঘোষ, অমলেষ মিত্র, শংকর কুমার দাস ও শুক্লা সরকার প্রমুখ ।


মহাশ্মশান কমিটি সূত্রে জানা যায়, ৬ দিনের এ অনুষ্ঠানে বিশ্বের সকল জীবের কল্যাণে ও পরলোকগত সকল বিদেহী আত্মার শান্তি কামনায় গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে ২৪ প্রহরব্যাপী অখন্ড নামসূধা পরিবেশন করবেন যশোর ভক্ত হরিদাশ সম্প্রদায়, পাংশা যোগমায়া সম্প্রদায়, মাদারীপুর জয় নিতাই সম্প্রদায়, মাগুরা রাধাকৃষ্ণ সম্প্রদায়, ঢাকা শ্রীকৃষ্ণ সেবা সম্প্রদায় ও মাগুরা রাই কিশোরী সম্প্রদায়। গোয়ালন্দ মহাশ্মশানের উদ্যোগে ২৪ প্রহরব্যাপী অখন্ড নামসূধা পরিবেশন  শনিবার শুরু হয়ে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑